• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ
বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে ইস্টার আইল্যান্ডে ৪.৭ মাত্রার ভূমিকম্প ইরান হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে, নয়তো কৌশলে এড়িয়ে যাচ্ছে: জার্মান চ্যান্সেলর সংসদীয় রীতির প্রতি শ্রদ্ধা, সংসদ নেতার আসনে না বসে পেছনে বসলেন তারেক রহমান ‘ইরানের মজুত মিসাইল ও ড্রোন দিয়ে বছরের পর বছর যুদ্ধ চালানো সম্ভব’ বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্টে উত্তেজনা রাজা চার্লস ট্রাম্পের চাচাতো ভাই, শুনে প্রেসিডেন্ট বললেন—‘ওয়াও!’ প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা

অনলাইন ডেস্ক / / ২৬ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাংকগুলোর মধ্যে বিশ্বসেরা রাশিয়ার টি-৭২ ট্যাংক। খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো এ ঘোষণা। দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের এম১ আব্রামস ট্যাংক। তৃতীয় স্থানে ইসরায়েলের মারকাভা ভি।

বর্তমানে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিশ্বসেরা ট্যাংকগুলোর এই তালিকা প্রকাশ করেছে মার্কিন দ্বিমাসিক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট।

সাময়িকীটির মূল্যায়নে বলা হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানদণ্ডে উৎকর্ষতার কারণেই রাশিয়ার টি-৭২ ট্যাংকটি শীর্ষস্থান অর্জন করেছে।

প্রতিবেদনে বলা হয়, টিকে থাকার সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যবস্থা, দীর্ঘ দূরত্ব অতিক্রম করে বারবার রসদ ছাড়াই যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা, আধুনিকীকরণ ও আপগ্রেডের সুবিধা, উৎপাদনের সহজলভ্যতা, বহুমুখী ব্যবহার, কৌশলগত প্রভাব এবং প্রতিরোধমূলক শক্তির দিক বিবেচনায় টি-৭২ সেরা হিসেবে বিবেচিত হয়েছে। সাময়িকীটির ভাষায়, এই ট্যাংকটি একটি কার্যকর যুদ্ধ ট্যাংকের জন্য প্রয়োজনীয় সব বৈশিষ্ট্যই পূরণ করে।

প্রতিবেদনে আরও বলছে, ড্রোনসহ নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের পরও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাফল্যে টি-৭২ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের এম১ আব্রামস ট্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েলের মারকাভা ভি।

ঐতিহাসিকভাবে, টি-৭২ ট্যাংকটি সোভিয়েত সেনাবাহিনীতে প্রথম অন্তর্ভুক্ত হয় ১৯৭৩ সালের গ্রীষ্মে। এটি তৈরি করে উরালভাগোনজাভোদ ট্যাংক ডিজাইন ব্যুরো, যা বর্তমানে রোস্টেকের অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

বর্তমানে বিশ্বের প্রায় ৫০টি দেশের সেনাবাহিনীতে টি-৭২ ট্যাংক ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এর বিভিন্ন আধুনিক সংস্করণও তৈরি হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো টি-৭২এ, টি-৭২বি, টি-৭২বিএ, টি-৭২বি৩ এবং সর্বশেষ মডেল টি-৭২বি৩এম।

সূত্র: তাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category