এ ঘটনায় পালিয়ে যাওয়া দুই মাদক বহনকারীকে পরে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, ভারত থেকে আসা গাঁজার একটি চালান কুমিল্লা হয়ে বিভিন্ন উপজেলায় ছড়িয়ে দেওয়ার গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে একটি প্রাইভেটকারকে ধাওয়া করা হলে সেটি ইলিয়টগঞ্জ হয়ে জাহাপুর অতিক্রম করে তিতাস উপজেলার কলাকান্দি বাজার এলাকায় পৌঁছায়।
পরে কালাকান্দি-দড়িমাছিমপুর সড়কের একটি ভাঙা ব্রিজের কারণে গাড়িটি বিকল্প পথে কলাকান্দি-আলীনগর সড়কে প্রবেশ করে। এক পর্যায়ে হাড়াইকান্দি এলাকায় পৌঁছে মাদক বহনকারীরা প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকার থেকে ৬ বস্তা গাঁজা জব্দ করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মুরাদনগর উপজেলা এর পাঁচপুকুরিয়া এলাকা থেকে পালিয়ে যাওয়া দুই মা’দক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-১১ জানায়, জব্দকৃত মা’দক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।