সূত্র জানিয়েছে, আজ শুক্রবার নাহিদা সুলতানা বৃষ্টির ভাইকে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফোন করে নিশ্চিত করা হয়েছে, উদ্ধারকৃত দ্বিতীয় লাশটি বৃষ্টির। বৃষ্টির পরিবারের পক্ষ থেকে লাশ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এরপর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস বৃষ্টির লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করছে। এতে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট সার্বিক বিষয়ে সহযোগিতা করছে।
এদিকে জামিল আহমেদ লিমনের লাশ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২ মে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে লাশ ঢাকায় পৌঁছাবে ৪ মে।







