• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
ফল সমিতির নির্বাচন সিরাজুল ইসলাম সভাপতি ফারুক সিদ্দিকী সাধারণ সম্পাদক “চট্টগ্রামে ৩দিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধন” পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে মানুষকে সচেতন করে তুলবে: আবু সুফিয়ান দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ২ মালদ্বীপের শিক্ষা খাতে গৌরবময় অবদান, বিশেষ সম্মাননায় আহমেদ মুত্তাকী অর্থপাচারের অভিযোগ থেকে ‘ক্লিনচিট’ কুতুবউদ্দিনকে বাঁচাতে দুদকে কারা ছিল সক্রিয়? বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, আহত ১৮ আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস: সেতুমন্ত্রী রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইসরায়েলের হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত হাইতিকে উড়িয়ে সন্তুষ্ট আনচেলত্তি

ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন

নিজস্ব প্রতিবেদক | / ৫৭ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পৃথক তিনটি অভিযানে মোট ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৫টা ৫ মিনিটে আশুলিয়া থানার ভাদাইল এলাকা থেকে নাঈম ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।

একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে আশুলিয়ার পুরাতন ইপিজেড এলাকা থেকে মোঃ আল আমিন ভূঁইয়া (২২) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অপরদিকে রাত ১০টা ৫৫ মিনিটে সাভার থানার যাদুরচর এলাকা থেকে মোঃ ফরহাদ হোসেন (২৪) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ফরহাদ হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category