• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার মে দিবসে শ্লোগানে উত্তাল রংপুরের রাজপথ কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ

ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার

সাজ্জাদুল হাসনাত ইমন, চট্টগ্রাম ফটিকছড়ি প্রতিনিধি |  / ২৩ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

ফটিকছড়িতে কুয়েত ফেরত এক প্রবাসীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে!
চাঞ্চল্যকর এ ঘটনায় প্রবাসীর বোন বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছে। তারই আলোকে ওই প্রবাসীর স্ত্রী, পুত্র এবং কন্যাকে গ্ৰেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাত ৩টা নাগাদ উপজেলার বখ্তপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শুক্কুর মোহাম্মদ নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই বাড়ির বৃদ্ধ আবুল হাসেমের পুত্র মোহাম্মদ শাহজাহান দীর্ঘ ৩০ বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে সম্প্রতি দেশে ফেরেন। তিনি ১ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক। তিনি প্রবাস জীবনে উপার্জিত অর্থ দিয়ে স্ত্রী কামরুন নাহার ঝুমুরের নামে প্রায় ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩০ ভরি স্বর্ণালংকার এবং দ্বি-তল বিশিষ্ট ভবনসহ একাধিক সম্পত্তি গড়ে তোলেন। একই সঙ্গে তিনি নিয়মিত তার বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণ করতেন।

জানা যায়, বিদেশ থেকে ফিরে এসব টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন হিসাবের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তারা স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। দেশে ফেরার পর ব্যবসার জন্য স্ত্রী’র কাছে ২ লাখ টাকা চাইলে সে তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ চরমে পৌঁছায় এবং তারা একই ভবনের পৃথক কক্ষে বসবাস করতে বাধ্য হন। ঘটনার দিন সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৩টা নাগাদ হঠাৎ স্ত্রী কামরুন নাহার ঝুমুর স্বামী শাহজাহানের কক্ষের দরজা ধাক্কাতে থাকে। শাহজাহান ঘুম থেকে উঠে দরজা খুললে স্ত্রী ঝুমুর কিছুক্ষণ তার পাশে শুয়ে থাকে। পরে ‘মশার কয়েল জ্বালানোর’ কথা বলে কক্ষ থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর স্ত্রী ঝুমুর তার পুত্র শাহারিয়ার জাহান আতিক ও কন্যা শাহরিয়া জাহান আরিফাকে সঙ্গে নিয়ে রুমে ফিরে প্রবাসী শাহজাহানকে হাত-পা চেপে ধরে।

এ সময় স্ত্রী তার বুকের উপর উঠে গলা চেপে ধরে এবং পুত্র ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার এক পর্যায়ে তাকে মৃত ভেবে তারা স্ত্রী, পুত্র, কন্যা কক্ষ ত্যাগ করে। পরে জ্ঞান ফিরলে প্রবাসী শাহজাহান বাথরুমে গিয়ে বাড়ীর লোকজনদের ফোনে খবর দেয়। বাড়ীর লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত স্ত্রী, পুত্র ও কন্যাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে আসে।

এ ঘটনায় প্রবাসীর বোন সুমি আক্তার বাদী হয়ে ভাইয়ের স্ত্রী কামরুন নাহার ঝুমুর (৪১), পুত্র শাহরিয়ার জাহান আতিক (১৯) ও কন্যা শাহরিয়া জাহান আরিফা (২২) কে আসামী করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহজাহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আসামীরা ঘটনাটি ডাকাতি বলে চালিয়ে দেয়ার চেষ্টা করলেও পরে জিজ্ঞাসাবাদে তারা প্রকৃত ঘটনা স্বীকার করে। তখন ওই মামলায় প্রবাসী শাহজাহানের স্ত্রী, পুত্র ও কন্যাকে গ্ৰেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে ফটিকছড়ি থানা ওসি মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে বলেন, প্রবাসীর বোন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত স্ত্রী, পুত্র ও কন্যাকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বখ্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক উল আজম বলেন, প্রবাসী শাহজাহান শুক্কুর মোহাম্মদ বাড়ী থেকে করলিয়া পুকুর পাড়ে নতুন ঘর বেঁধে বসবাস করছিল। সোমবার গভীর রাতে স্ত্রী, পুত্র ও কন্যা মিলে এ বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে বলে জেনেছি। গুরুতর আহত শাহজাহান এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে; বর্তমানে আশংকামুক্ত বলে খবর পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category