এক বিবৃতিতে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর হাতে আটক সাইফ আবু কেশেককে অবৈধভাবে আটক রাখা হয়েছে এবং তাকে দ্রুত মুক্তি দিতে হবে।
মন্ত্রণালয় আরও জানায়, তেল আবিবে স্পেনের কনসাল আদালতে শুনানির সময় আবু কেশেকের সঙ্গে উপস্থিত ছিলেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি আদালত সাইফ আবু কেশেক ও ব্রাজিলীয় অধিকারকর্মী থাইগো আভিলার আটকাদেশ আরও দুই দিন বাড়িয়েছে।







