• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন অন্য কেউ, নতুন করে জল্পনা

অনলাইন ডেস্ক/ / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

শুরুতে অনেকেই ধরে নিয়েছিলেন, শুভেন্দু অধিকারীই মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। তবে দিল্লিতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের গোপন বৈঠকের খবর সামনে আসার পর নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

ফল ঘোষণার পর অগ্নিমিত্রা পাল দিল্লিতে গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

যদিও বৈঠকের বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি, তবে এই সফর রাজ্য রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে।

মুখ্যমন্ত্রী পদে সম্ভাব্যদের তালিকায় শুভেন্দু অধিকারীর নাম সবচেয়ে বেশি আলোচিত। নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে জয় লাভ করে তিনি নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করেছেন। বিশেষ করে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা তার বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এছাড়াও দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত এবং আরএসএস ঘনিষ্ঠ কার্তিক মহারাজের নামও আলোচনায় রয়েছে। এর মধ্যেই অগ্নিমিত্রা পালের সক্রিয়তা তাকে গুরুত্বপূর্ণ প্রতিযোগী হিসেবে সামনে এনেছে।

দলীয় সূত্রে ইঙ্গিত মিলছে, নতুন সরকারে এক বা একাধিক উপমুখ্যমন্ত্রীও থাকতে পারেন। সেখানে অগ্নিমিত্রা পালের নাম বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে। আন্দোলন ও সাংগঠনিক ভূমিকার কারণে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।

একইসঙ্গে নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব বাড়তে পারে বলেও আলোচনা রয়েছে। বিজেপির চমকপ্রদ প্রার্থীদের মধ্যে অভয়ার মা রত্না দেবনাথও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্রের দাবি, দিল্লিতে অমিত শাহের বাসভবনে সম্ভাব্য মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

আগামী ৯ মে ব্রিগেডে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category