• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ
পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টেউটিন বিতরণ পাবনা ভাঙ্গুড়ায় জেলা প্রশাসকের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৯ তম কনভেনশন র‌্যালি অনুষ্ঠিত: এবাররে কল-একতাতে সমৃদ্ধি ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: আওয়ামীপন্থী কথিত সাংবাদিককে নিয়ে নিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল নারায়ণগঞ্জ ফারিয়া গার্মেন্টস এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার নারায়ণগঞ্জ নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের ডিএনডি লেক থেকে লাশ উদ্ধার যে কোনো সময় এক দ্বীপরাষ্ট্রে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরিয়ে রাখা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী ঘুরে দাঁড়াচ্ছে তেহরান, যুদ্ধে ক্ষতিগ্রস্ত আবাসন জামানত প্রদান শুরু

৩৯ নং ওয়ার্ডের সিমেন্ট ক্রসিং-নারিকেল এলাকার সড়ক ও ড্রেন-নালা সংস্কারের দাবিতে জামায়াতে বিশাল মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | / ৩৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের ভিআইপি রোড ও আশেপাশের ফুটপাত, ড্রেন নালা,নর্দমা সহ অন্যান্য সেবা কার্যক্রম দ্রুত সংস্কার করা সহ সিমেন্ট ক্রসিং – নারিকেল তলাস্থ মহাজনঘাটা পর্যন্ত সড়কের বেহাল দশা নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সেক্রেটারী ও জামায়াত মনোনীত চসিক মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী।

তিনি বলেন,ভিআইপি রোডের অবস্থা দেখে মনে হচ্ছে এটা পরিত্যক্ত স্থান বা যুদ্ধ বিধ্বস্ত এলাকা। পর্যটন শিল্পের ও আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক ও অর্থনৈতিক জোন এবং বড় বড় তেল শোধনাগার, শিল্প বাণিজ্য স্থাপনা সহ দুটি গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রধান সড়ক এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা শর্তেও সরকারের স্বচ্ছতা, সিডিএ- চসিকের কাজ সমন্বয়হীনতা রাস্তাঘাট উন্নয়নের পরিবর্তে ডুবাই পরিণত হয়েছে। আমরা দ্রুত এর সংস্কার চায়, অন্যথায় ভুক্তভোগীদের নিয়ে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন।

৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী সাবেক ছাত্রনেতা মোঃ সাহেদ এর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ৩৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ওসমান গনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মোজাম্মেল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড বাইতুলমাল সেক্রেটারি আব্দুর রহমান বিশ্বাস, ওয়ার্ড অফিস সম্পাদক মামুন খান, ওয়ার্ড প্রচার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মোঃ বখতিয়ার, মোঃ ইউনুস , আঃ আহাদ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, ফ্লাইওভার ও রেম্পের সংযোগ লাইন কাজে অতিধীর গতির কারণে এবং সকল সেবা সংস্থার সমন্বয়হীনতার জন্যই সামান্য বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে গিয়ে পুরো এলাকাটি তীব্র জলাবদ্ধতার শিকার হন ভুক্তভোগী হাজার হাজার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category