নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার বার্মাস্ট্যান্ড এলাকায় ডি এনডি লেকপাড় থেকে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রর লাশ উদ্ধার করছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার (১২মে) ভোর পাঁচ টা দিকে ডি এনডি লেকপাড় এলাকার ১- নম্বর ব্রিজ সংলগ্ন স্থান লেক পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের লোকজন এটি শুভ (১৫) ও মনিরুল (১৫) গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
এর আগে, সোমবার (১১ মে) দুপুর মাদ্রাসার পরিক্ষা শেষে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে, ডি এনডি লেকে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।
পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান বার্মাস্ট্যান্ড ডি এনডি লেকে গোসল করতে নেমে দুই মাদ্রাসার ছাত্র মৃত্যু হয়েছে।
নিহত মনিরুলের বাবা মোহাম্মদ জাকির, তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামের। বর্তমানে পরিবার সহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮ নম্বর ওয়ার্ড এর চৌধুরীবাড়ি ভুঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
অপর নিহত শুভ বাবা মিজান শিকদার। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকায়।
শুভ পরিবার সহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৬ নম্বর ওয়ার্ড মুনলাইট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই নিরস্ত্র মোঃ মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার দুপুর নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডি এনডি লেকপাড় বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকায় ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে পাঁচ বন্ধু, গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলে ও মনিরুল ও শুভ নিখোঁজ হয়।
তিনি আরও জানান, রাতে পরিবারের লোকজন বিভিন্ন জায়গা তাদের কে খোঁজাখুঁজি করে বুধবার ভোর পাঁচ টা দিকে স্থানীয় বাসিন্দারা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ কে খবর দেন,পারে ঘটনাস্থলে গিয়ে দুই টি মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের লোকজন কোন অভিযোগ না থাকায় মরদেহ দুটি নিহত স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।