• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

রিয়াজুল ইসলাম বাচ্চু / ৬৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে (শনিবার) সকালে শহরের কলেজ রোডস্থ অডিটোরিয়াম ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

সংগঠনের সভাপতির অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন। সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সহ-অর্থ সম্পাদক মোঃ আবুল খায়ের মাসুদ কাজী এবং দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান রাসেল, সমাজ কল্যাণ সম্পাদক এ. কে. এম মঞ্জুরুল হক, কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক সুমন, আজিজুর রহমান বশির, এইচ এম সিজার, বিন আমীন ও মিঠুন চক্রবর্তী প্রমুখ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় মূলত ৫টি গুরুত্বপূর্ণ এজেন্ডার ওপর আলোকপাত করা হয়। এর মধ্যে সংগঠনের কাজের গতিশীলতা বৃদ্ধি, নিজস্ব কার্যালয় সংস্কার এবং আগামী ২০ জুন (শনিবার) ‘ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা’ জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ ‘স্মরণিকা’ প্রকাশের বিষয়েও সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

সভা শেষে জানানো হয়, ঈদ পুনর্মিলনী ও স্মরণিকা প্রকাশের কাজ সুচারুভাবে সম্পন্ন করতে ২ সদস্যবিশিষ্ট পৃথক সাব-কমিটি গঠন করা হয়েছে। একই সাথে মেয়াদোত্তীর্ণ হওয়ায় পূর্বের সাব-কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়। সভায় বক্তারা ঝালকাঠির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাকে এগিয়ে নিতে এবং ক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category