• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ভূরুঙ্গামারীতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | / ৬৩ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব অমৃত দেব নাথ। আজ ২০ মে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যে-কোনো সংবাদ প্রকাশের পূর্বে তা ভালোভাবে যাচাই-বাছাই করে সঠিক তথ্য তুলে ধরা উচিত। প্রশাসন ও সাংবাদিকরা সমন্বিতভাবে কাজ করলে সমাজের যে-কোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব এবং এতে তথ্য বিভ্রাট এড়ানো যায়।”

মতবিনিময় সভায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়ন, হাটবাজার এবং আসন্ন ঈদুল আজহা (কোরবানি) কালিন সময়ে দ্রুত বর্জ্য অপসারণ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএনও প্রথমে সাংবাদিকদের বিভিন্ন মতামত ও এলাকার নানা সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভায় উপজেলার ৫টি প্রেসক্লাবের নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে প্রশাসনের সামনে নিজেদের বক্তব্য ও নানা পরামর্শ তুলে ধরেন। মতবিনিময়ে অংশ নেন:
ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জনাব আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু।
বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী শাখার সভাপতি খন্দকার আলপ্তগীন (স্বপন) এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন (মুকুল)।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ. এস. খোকন এবং সাধারণ সম্পাদক এফ কে আশিক।
ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
ভূরুঙ্গামারী ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার উন্নয়নে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category