• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি | / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মহান রবের কাছে প্রার্থনার মধ্য দিয়ে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় শুরু হওয়া ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা কারি মো. ইব্রাহিম।

জেলার সর্ববৃহৎ এই ঈদ জামাতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মো. রেজা হাসান, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।

জামাত শুরুর আগে বক্তারা কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান। এ সময় সিটি প্রশাসক বলেন, সবার সহযোগিতা পেলে আমরা ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করতে পারব।

ঈদ জামাত শেষে বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে বাংলাদেশের জন্য দোয়া কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্য প্রার্থনা করা হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও জেলার ১৭ উপজেলায় ১ হাজার ৯১২টি মসজিদে এবং ১ হাজার ৫৯৮টি ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category