• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

রোমানিয়ায় ড্রোন হামলা নিয়ে মুখ খুললো রাশিয়া

নিজস্ব প্রতিবেদক | / ৪৯ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

রোমানিয়ার একটি আবাসিক ভবনে রাশিয়া হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় দুই জন আহত হয়েছেন। হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রোমানিয়ায় ড্রোন নিয়ে হৈচৈ করছে পশ্চিমা দেশগুলো। কারণ তারা চায় এক সপ্তাহ আগে রাশিয়া-নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের স্টারোবিলস্কে ঘটে যাওয়া ঘটনার দিক থেকে মনোযোগ সরিয়ে নিতে।

রুশ কর্মকর্তাদের দাবি অনুযায়ী, স্টারোবিলস্কে ইউক্রেন তিন দফা ড্রোন হামলার মাধ্যমে একটি ছাত্রাবাসকে লক্ষ্যবস্তু বানায়। এতে ২১ জন শিক্ষার্থী নিহত হয় বলে তারা জানিয়েছে।

তবে ইউক্রেন এ অভিযোগ অস্বীকার করেছে। কিয়েভের অবস্থান হলো, তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।

এদিকে রোমানিয়ার আবাসিক ভবনে হামলার পর যুক্তরাষ্ট্র বলছে, তারা রোমানিয়ার পাশে রয়েছে এবং ন্যাটো রাষ্ট্রসমূহের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবে।

ন্যাটোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ম্যাট হুইটাকার বলেছেন, ওয়াশিংটন ন্যাটো মিত্র রোমানিয়ার পাশে রয়েছে এবং দেশটির ভূখণ্ডে এই বেপরোয়া অনুপ্রবেশের নিন্দা জানায়।

তিনি আরও বলেন, “গালাতিতে আহত ব্যক্তিদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আমরা ন্যাটোর প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবো।”

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category