• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি দোকান কর্মচারীকে মারধরের অভিযোগে ২ যুবক রিমান্ডে

মালয়েশিয়া প্রতিনিধি / ৬৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মালয়েশিয়ায় এক বাংলাদেশি দোকান কর্মচারীকে মারধর এবং দোকানের মালামাল ভাঙচুর করার অভিযোগে দুই স্থানীয় যুবককে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বুধবার (১০ জুন) কুয়ালা তেরেঙ্গানু ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ২১ ও ২৩ বছর বয়সী দুই সন্দেহভাজন যুবকের বিরুদ্ধে রিমান্ডের আদেশ জারি করেন।

মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে ঘটে যাওয়া এই সহিংসতার ঘটনা ঘটে। বুধবার থেকে তাদের এই রিমান্ড শুরু হয়েছে।মামলার বিবরণী থেকে জানা যায়, ঘটনার সময় ওই বাংলাদেশি নাগরিক কামপুং মাক কেমাসের একটি মুদি দোকানে কর্মরত ছিলেন। এমন সময় অপরিচিত তিন স্থানীয় যুবক সেখানে এসে আকস্মিকভাবে তার নাগরিকত্ব সম্পর্কে জানতে চায় এবং কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তার পাসপোর্ট দাবি করে।

এরপরই পরিস্থিতি সহিংস রূপ নেয়। একজন সন্দেহভাজন প্রথমে ভুক্তভোগী বাংলাদেশিকে চড় মারে এবং পরে একটি পরিবর্তিত রাবারের পাইপ দিয়ে তাকে আঘাত করতে শুরু করে। পরবর্তীতে অন্য যুবকেরাও যোগ দিয়ে ওই কর্মচারীর মাথা ও শরীরে নির্মমভাবে মারধর করে এবং দোকানের ভেতরে থাকা মালামাল তছনছ করে।ওই বাংলাদেশি কর্মচারী মাথায় ও মুখে প্রচণ্ড আঘাত পেয়েছেন। এছাড়া তার ডান কপালে গুরুতর ফোলা জখম এবং ডান বাহুতে কালশিটে দাগ পড়েছে। বর্তমানে মালয়েশীয় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, বিপজ্জনক অস্ত্র দিয়ে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে দেশটির দণ্ডবিধির ৩২৪ ধারা এবং ভাঙচুরের অভিযোগে ৪২৭ ধারায় মামলাটি নথিভুক্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category