• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল হাইকমিশন

অনলাইন ডেস্ক | / ৪৬ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসন বিরোধী আন্দোলন এবং অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযানকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে প্রেটোরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

শনিবার হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের দেশত্যাগে বাধ্য করার প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলো দেশটির কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সঙ্গে সমন্বয় করে আলোচনা চালিয়ে যাচ্ছে।

হাইকমিশন আরও জানায়, সম্প্রতি জোহানেসবার্গ বিমানবন্দরে আটক ৯ জন বাংলাদেশি নাগরিকের অবৈধ ভ্রমণ ও গ্রেফতারের ঘটনা স্থানীয় গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এছাড়া গত দুই দিনে আরও প্রায় ২০ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে প্রবেশের পর আটক হয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানানো হয়।

বার্তায় বলা হয়, বিদেশ ভ্রমণ, বসবাস ও কর্মসংস্থানের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট দেশের আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে। অন্যথায় এমন পরিস্থিতি বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলছে বলে সতর্ক করা হয়।

হাইকমিশন দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংস পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছে। একই সঙ্গে প্রবাসীদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা, সতর্কভাবে চলাফেরা এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতিতে দ্রুত হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বানও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category