• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের পক্ষ থেকে আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির শুভেচ্ছা

মোঃ আল আমিন, নিজস্ব প্রতিবেদক । / ৫৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

পবিত্র আরবি নববর্ষ ১৪৪৮ হিজরি উপলক্ষে কুতুবুল আলম মোজাদ্দিদে জামান পীরে কামেল শাহশুফী আলহাজ্ব হজরত মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব হুজুর (রহঃ) প্রতিষ্ঠিত মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি ও দেশের সর্বস্তরের মুসলমানদের কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট আলেমেদ্বীন আমিরে শরিয়ত ও তরিকত শাহশুফী আলহাজ্ব হজরত মাওলানা মোঃ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব মদিনার জামাত কামাল্লা দরবার শরিফ ও সংগঠনের সম্মানিত মহাসচিব আলহাজ্ব হজরত মাওলানা মোঃ হেদায়েত উল্লাহ্ খন্দকার সাহেব (ছোট হুজুর) মঙ্গলবার বিকেলে আমাদের প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে তারা বলেন, “নতুন হিজরি বছর আমাদের জীবনে শান্তি, কল্যাণ, সুখ, সমৃদ্ধি ও মহান আল্লাহ তাআলার অশেষ রহমত বয়ে আনুক। মহান আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে নেক আমলের তাওফিক দান করুন এবং ইসলামের সুমহান আদর্শে জীবন পরিচালনার শক্তি ও সামর্থ্য দান করুন।”

পীর সাহেব হুজুর আরও বলেন, “পবিত্র হিজরি নববর্ষ মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, ত্যাগ, ধৈর্য ও ইসলামী মূল্যবোধে জীবন গঠনের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ উপলক্ষে আমি প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই-বোন এবং দেশের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

শুভেচ্ছা বার্তায় তিনি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, অগ্রগতি এবং মানবতার শান্তি কামনা করেন। পাশাপাশি তিনি সকলকে পবিত্র আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির শুভেচ্ছা জানিয়ে বলেন, “নতুন বছর আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা করুক এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাক।”

শেষে তিনি মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের পক্ষ থেকে সবাইকে পবিত্র আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category