এই পরিকল্পনার আওতায় রাজ্যের বিভিন্ন জেলায় তিনটি নতুন বিমানবন্দর নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে।
নতুন রাজ্যসরকারের প্রথম বাজেটে যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ ও আধুনিকীকরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিমান পরিবহণ ব্যবস্থা বাড়াতে একাধিক নতুন বিমানবন্দর নির্মাণ এবং বর্তমান পরিকাঠামোর উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেছে রাজ্য সরকার।
বাজেট অনুযায়ী, কেন্দ্রের আঞ্চলিক বিমান পরিষেবা প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় নতুন বিমানবন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কোচবিহারের বর্তমান বিমানবন্দর সম্প্রসারণের কাজও হাতে নেওয়া হচ্ছে।







