• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

প্রবাসীদের জন্য স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিয়ে বাংলাদেশ হাইকমিশনার ও ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহীর বৈঠক

মোঃ আল আমিন, নিজস্ব প্রতিবেদক | / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আরও সহজ, নিরাপদ, দ্রুত এবং স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং ব্যাংক অব মালদ্বীপের (বিএমএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার আর্থিক সহযোগিতা সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং দুই দেশের ব্যাংকিং ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল মালদ্বীপে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর কষ্টার্জিত অর্থ বৈধ চ্যানেলে দ্রুত, নিরাপদ ও কম খরচে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা উন্নত করা। এ লক্ষ্যে মালদ্বীপের রুফিয়া (এমভিআর) এবং বাংলাদেশের টাকা (বিডিটি)-এর মধ্যে সরাসরি লেনদেন ও রেমিট্যান্স প্রেরণের সম্ভাব্য কাঠামো নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পাশাপাশি তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, প্রবাসীদের জন্য নিরাপদ, স্বচ্ছ, সাশ্রয়ী ও সহজলভ্য রেমিট্যান্স সেবা নিশ্চিত করা বাংলাদেশ হাইকমিশনের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সরাসরি আর্থিক লেনদেন চালু হলে প্রবাসীরা কম খরচে, স্বল্প সময়ে এবং অধিক নিরাপত্তার সঙ্গে দেশে অর্থ পাঠাতে পারবেন। একই সঙ্গে এটি বৈধ আর্থিক প্রবাহ বৃদ্ধি, ব্যাংকিং সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

ব্যাংক অব মালদ্বীপের সিইও মোহাম্মদ শরীফ বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন, তাদের জন্য কার্যকর, আধুনিক ও ব্যবহারবান্ধব আর্থিক সেবা নিশ্চিত করতে ব্যাংকটি ইতিবাচকভাবে কাজ করতে আগ্রহী। তিনি বৈধ আর্থিক লেনদেন সহজতর করতে সম্ভাব্য বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ একমত হন যে, প্রবাসী কল্যাণ, আর্থিক অন্তর্ভুক্তি, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি বাস্তবসম্মত, টেকসই ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অত্যন্ত আন্তরিক ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকের শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আর্থিক সহযোগিতা, ব্যাংকিং সংযোগ, রেমিট্যান্স ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক কূটনীতিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category