• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মারা গেছেন সংগীতশিল্পী তারিক তাফু

অনলাইন ডেস্ক / ৬৮ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পাকিস্তানের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ তাফুর ছেলে প্রখ্যাত পাঞ্জাবি সংগীতশিল্পী তারিক তাফু মারা গেছেন। গত ২৩ জুন গায়কের পরিবার নিশ্চিত করেছে এ তথ্য। মৃত্যুকালে ৫৮ বছর বয়স হয়েছিল এ তারকার।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হয়ে পাকিস্তানের লাহোরে মৃত্যু হয়েছে তার। পরিবারের সদস্যদের মতে, তারিক তাফুর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এ তারকা মৃত্যুর সময় স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। লাহোরের ইকবাল টাউন এলাকার শাহেনশাহ কবরস্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার।

গায়ক তারিক তাফু হিট পাঞ্জাবি গান ‘লাহোর লাহোর এ’-এর জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন। গানটি তাকে এতটাই খ্যাতি এনে দিয়েছিল যে, পাকিস্তানের সংগীত জগতে তার অবস্থান বেশ শক্তিশালী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category