• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

মোদির নাম জপছে সুনীল শেঠির ১৫ মাসের নাতনি!

অনলাইন ডেস্ক / ৪৮ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

বিনোদন দুনিয়ার তারকাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি জানতে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে এবার ভারতীয় চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা সুনীল শেঠি তার ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক ব্যতিক্রমী তথ্য প্রকাশ করেছেন; যা রীতিমতো চমকে দেওয়ার মতো।

বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি এবং ক্রিকেটার কেএল রাহুলের এই খুদে কন্যাসন্তান নাকি এখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত হয়ে উঠেছে! নিজের আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর মুক্তি উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাতনির এই মজার কাণ্ডকারখানা প্রকাশ্যে আনেন সুনীল।

অভিনেতা জানান, মাত্র ১৫ মাস বয়সেই ইভারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিনতে শুরু করেছে এবং নিয়মিত মোদির নাম জপছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পরিবারের কেউ তাকে এটি শেখাননি। একবার বিমানবন্দরে ইভারার আয়া (সেবিকা) তাকে মোদির ছবি দেখিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এরপর থেকে প্রতিদিন সকালে ইভারা একটি ধর্মীয় বই খোলে, যেখানে কাকতালীয়ভাবে নরেন্দ্র মোদির একটি ছবি রয়েছে। ছবিটি দেখেই সে ‘মোদিজি’ বলে সম্বোধন করে।

শুধু তাই নয়, ঘরের গণেশ মূর্তির সামনে রাখা মিষ্টি এনে সে মোদির ছবির সামনে নিবেদনও করে। নাতনির এমন কাণ্ডে পরিবারের সবাই বেশ বিস্মিত।

বিষয়টি স্পষ্ট করে সুনীল শেঠি আরও বলেন, তিনি নিজে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থন না করলেও ব্যক্তিগতভাবে রাষ্ট্রনেতা হিসেবে নরেন্দ্র মোদির একজন বড় ভক্ত এবং মোদির ব্যক্তিত্ব তাকে অনুপ্রাণিত করে।

তবে নাতনির এই অভ্যাসের পেছনে তাদের কোনো হাত নেই। মূলত মোদির আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণেই এমনটা হচ্ছে বলে তিনি মনে করেন।

গত ২০২৫ সালের মার্চ মাসে কন্যাসন্তানের মা-বাবা হন আথিয়া শেঠি ও কেএল রাহুল। নাতনিকে আথিয়ার হুবহু প্রতিরূপ বা ‘২.০ সংস্করণ’ উল্লেখ করে সুনীল জানান, অবসর সময়ের পুরোটা এখন নাতনির সঙ্গেই কাটে তার এবং কাজ শেষে বাড়ি ফিরেও তিনি প্রথমে নাতনিকেই খোঁজেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category