• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

‘ভয়-ভীতি প্রদর্শনের চর্চা আর্জেন্টিনার নাই’

অনলাইন ডেস্ক / ৫৫ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

জর্ডানকে ৩-১ গোলে উড়িয়ে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির দাপুটে জয়ে আনন্দের বন্যা বইছে সমর্থক শিবিরে। নিজেদের মতো করে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তারা। অভিনেতা খায়রুল বাসারও আছেন এ তালিকায়।

নিজের ফেসবুকে আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির হাস্যজ্বল ছবি জুড়ে দিয়েছেন বাসার। ক্যাপশনে লিখেছেন, ‘মেসি আসবেন আর গোল হবে না! তা বেমানান লাগবে বলে উনি ১ গোলেই থামলেন আরকি!’

এরপর লেখেন, ‘একটু আয়েশী দল, তাই অতিরিক্ত চাপ না থাকলে ৩ গোলের ওপর আমরা যেতে চাই না। তাছাড়া অল্পতে কাজ হলে অতিরিক্ত ভয়-ভীতি প্রদর্শনের চর্চাও আর্জেন্টিনার নাই।’

আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডানকেও ছোট করে দেখেননি পর্দার জীবনানন্দ। লিখেছেন, ‘ভালো একটা দলের বিপক্ষে জর্ডান ভালো চেষ্টা করেছে। আগামীর জন্য শুভকামনা।’

বাসার ছাড়াও শোবিজ তারকাদের অনেকে আর্জেন্টিনার কট্টর সমর্থক। সামাজিক মাধ্যমে উল্লাস চোখে পড়ছে তাদের। কেউ ছবি দিয়ে, কেউ দু কলম লিখে মনের ভাব প্রকাশ করছেন প্রিয় দলের জয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category