• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

বাংলাদেশ সাংবাদিক সমিতি ঘিওর উপজেলা শাখার কমিটি গঠন

মো: জিবন আহমেদ ফারুক, ষ্টার্ফ রিপোটার / ৫২ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মানিকগঞ্জ মানিকগঞ্জের ঘিওরে প্রথমবারের মতো সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতি। (বাসাস)-এর দুই বছর মেয়াদি (২০২৬-২০২৮) পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি ঘিওর প্রেসক্লাবের মেসেঞ্জার গ্রুপে প্রকাশিত এক নোটিশের মাধ্যমে জানা গেছে। মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঘিওরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সোনালী বার্তা-এর প্রতিনিধি মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইত্তেফাক-এর ঘিওর সংবাদদাতা মো. শফি আলম। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি আল মামুন (দৈনিক নববার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক মো.শরিফুল ইসলাম শ্রাবণ (দৈনিক যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক শেখ শহীদ আহমেদ লাভলু (সময়ের আলো), কোষাধ্যক্ষ আজিজুল মজিদ কাজল (এশিয়ান টিভি), প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম (মোহনা টিভি) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জীবন আহম্মেদ ফারুক (দৈনিক খবরের আলো) কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রামপ্রসাদ সরকার দীপু (দৈনিক সংবাদ), আব্দুর রাজ্জাক (দৈনিক আজকের পত্রিকা) এবং দৈনিক ভোরের কাগজ-এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সুরেশ চন্দ্র রায়। দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটির নেতারা বলেন, ঘিওরের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংগঠনটি সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category