• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ গ্রেফতার-৪

কুমিল্লা জেলা প্রতিনিধি | / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক দক্ষিণ পাড়া এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

একই সঙ্গে পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি, একটি নিয়মিত মামলার এক পলাতক আসামি এবং মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) পরিচালিত এসব অভিযানে মোট চারজনকে আইনের আওতায় আনা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সৈকত মজুমদারের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুর আল-আহসানসহ পুলিশের একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক দক্ষিণ পাড়ায় অভিযান চালায়। এ সময় মো. কামালের চা দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা ব্যক্তির ফেলে যাওয়া ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে উপ-পরিদর্শক (এসআই) মো. মাহতাব হোসাইন পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি সফিকুল ইসলাম ও সেলিনা বেগমকে গ্রেফতার করেন। এছাড়া ব্রাহ্মণপাড়া থানার একটি নিয়মিত মামলার পলাতক আসামি ফখরুল খাঁনকেও গ্রেফতার করা হয়।

এদিকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে শাহরিয়ার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category