• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

অস্ট্রেলিয়ার বুকে যেন এক টুকরো বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ৫১ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (বিএওএ)-এর বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ম্যাট থিসলথওয়েট এমপি, অ্যাটর্নি জেনারেল মাইকেল ডেলি এমপি, ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ, এমপি নাথান হ্যাগার্টি, লর্ড মেয়র কাউন্সিলর ডার্সি লাউন্ডসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি মনিরুল হক জর্জ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় পবিত্র কুরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। পাশাপাশি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন এবং Acknowledgement of Country-এর মাধ্যমে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি সম্মান জানানো হয়।

পরে মূল অনুষ্ঠান উপস্থাপনা করেন তিসা তানিয়া ও জুঁই সেন পল।

অনুষ্ঠানে ‘চলন্তিকা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, অতিথি ও স্পন্সরদের সম্মাননা প্রদান করা হয়। ডিনারের পর সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category