• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন : শামীম -সভাপতি,দিপ্তী-সম্পাদক, পাবলু- কোষাধ্যক্ষ 

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুন গঠন করা হয়েছে। ক্লাবেব সাংগঠনিক ও ভবিষ্যত ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে এই পুন গঠন করা হয়।

গত ১৫ জুলাই চট্টগ্রাম ক্লাব লিমিটেডের সভা কক্ষে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের গর্ভনিং বডির চেয়ারম্যান ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই কমিটি নির্বাচিত করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম কে সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোশারফ হোসেন দিপ্তী কে সাধারণ সম্পাদক, ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও সিডিএফএ’র যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত পাবলু কে পুনরায় কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

এ ছাড়া সভায় নগর বিএনপি’র যুগ্ম সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মোঃ শওকত আজম খাজাকে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের গর্ভনিং বডির মহাসচিব নির্বাচিত করা হয়েছে।

সভায় উপস্থিত ক্লাব সদস্যরা নব গঠিত কার্যকরী কমিটির নেতৃত্বে ক্লাবের ক্রীড়া, সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সফলতা লাভ করবে বলে আশাবাদ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category