• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পর্তুগাল মাতাবেন জেমস ও জায়েদ খান

অনলাইন ডেস্ক / ৬৫ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য হতে যাচ্ছে বিশেষ সংগীত আয়োজন। বাংলা লাইভ নামের এ কনসার্টে গান শোনাবেন নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমস।

আগামী ২৬ জুলাইয়ের এই আয়োজনে রকস্টার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খান। প্রথমবারের মতো ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ। এতে বেশ উচ্ছ্বসিত তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) নিউ ইয়র্ক থেকে জায়েদ খান বলেছেন, ‘প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। সেখানকার প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে। বাঙালি সংস্কৃতি তুলে ধরব। সঙ্গে জেমস ভাই যাচ্ছেন, বেশ উপভোগ্য একটা আয়োজন হতে যাচ্ছে।’

লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। এ কনসার্টের আয়োজক কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা।

এরইমধ্যে লিসবনের বাঙালিদের মধ্যে ব‍্যাপক সাড়া ফেলেছে এ খবর। মুখিয়ে আছেন তারা। পর্তুগালে এটাই বাংলাদেশিদের সবচেয়ে বড় সম্মিলন হতে যাচ্ছে বলে মনে করছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category