• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

বন্দর থানা তথ্য সংগ্রহ করতে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক তীব্র ক্ষোভ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দিপা আক্তার  / ৪৮ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ বন্দর থানায় পেশাগত দ্বায়িত্ব পালনকালে সংবাদ সংগহ করতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিনের চরম অসদাচরণের শিকার হয়েছেন, “বাংলাদেশ সমাচার” এর বিশেষ প্রতিনিধি, শেখ সুমন।

একজন গণমাধ্যমে-কর্মীর সাথে ওসির এমন ঔদ্ধত্যপূর্ণ ও অপেশাদার আচরণে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা অসন্তোষ বিরাজ করছে।

ঘটনা র বিবরণে জানা যায়, (২৪ জুলাই) শুক্রবার দুপুরে পেশাগত দ্বায়িত্বের অংশ হিসেবে তথ্য ও বক্তব্য সংগ্রহ জন্য বন্দর থানায় যান, সাংবাদিক শেখ সুমনসহ প্রতিনিধি।

এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জামাল উদ্দিনের কাছে একটি বিষয়ের ওপর প্রয়োজনীয় তথ্য ও বক্তব্য চাইলে ওসি মোঃ জামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তথ্য প্রদানে সহযোগিতা করার পরিবর্তে তিনি ওই সাংবাদিকদের সাথে অত্যন্ত বাজে ও দুর্ব্যবহারমুলক আচরণ করেন।

স্থানীয় সাংবাদিকদের দাবি, বন্দর থানায় ওসি মোঃ জামাল উদ্দিন যোগদানের পর থেকেই নিয়মিতভাবে সাংবাদিক সাথে এমন অপেশাদার আচরণ করে আসছেন।

একজন দ্বায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও গণমাধ্যম কর্মীদের সাথে এমন ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক মনোভাব আচরণ কোনো ভাবেই কাম্য নয় মনে করেন গণমাধ্যমে সাংবাদিকরা।

পরবর্তীতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সাংবাদিক শেখ সুমন কে মুঠোফোনে ওসি মোঃ জামাল উদ্দিন সঙ্গে যোগাযোগ করলে,

ওসি নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে।

এ সময় নিজের সাফাই গেয়ে তিনি বলেন, সাংবাদিক ভাইটিকে আমি তাৎক্ষণিক ভাবে চিনতে পারিনি, যার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছে।

এদিকে ওসির এমন আচরণে ক্ষুব্ধ নারায়ণগঞ্জ জেলা কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা। তারা মনে করেন,স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ও অপরাধ তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনকে আর-ও দ্বায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category