• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম

Reporter Name / ৪৫৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকা নির্বাচন ২০২৬-২৮ ইং এ যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক সমাজের পরিচিত মুখ ও সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী সাংবাদিক নেতা ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কৃত্রি সন্তান জীবননগর মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এইচ এম হাকিম।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে আসছেন তিনি। বিভিন্ন সময়ে সাংবাদিকদের ন্যায্য দাবি আদায় ও পেশাগত স্বার্থ রক্ষার আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করার মাধ্যমে বারংবার এইচ এম হাকিম প্রমাণ দিয়েছেন।

 

রাজধানীর ৪ ও ৫ আসনে বসবাসরত সাংবাদিকদের অধিকার রক্ষার্থে একমাত্র সাংবাদিক সংগঠন কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।আসন্য এই নির্বাচনে যুগ্ম -সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন এইচ এম হাকিম, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। নির্বাচিত হলে কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকাকে আরও শক্তিশালী, কার্যকর ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবেন।

এদিকে নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে এইচএম হাকিমের প্রার্থিতা নিয়ে সাংবাদিক মহলে ইতিবাচক আলোচনা চলছে। তিনি নির্বাচনে সকল সাংবাদিক সহকর্মীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category