• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক / ৭৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল উদ্দিন (৫৫) নামে এক স্থানীয় বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তৈলারদ্বীপ এলাকার মোহছেন ডিলারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে জামাল উদ্দিনের চাচাতো ভাই মো. মুজিবের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান জামাল উদ্দিন। পরে নিজের ঘরের আইপিএসের বৈদ্যুতিক লাইন বন্ধ করতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।

বারখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, চাচাতো ভাইয়ের ঘরে আগুন লাগার খবর পেয়ে জামাল উদ্দিন সেখানে ছুটে গিয়েছিলেন। পরে নিজের ঘরের আইপিএসের লাইন বন্ধ করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category