• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

৩০০০ কিমি রেঞ্জের কামিকাজে ড্রোন তৈরি করলো পাকিস্তান

অনলাইন ডেস্ক / ৭৬ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ইরানের শাহেদ ১৩৬ বি ড্রোনের পর পৃথিবীর ২য় দীর্ঘতম প্রায় ৩,০০০ কিলোমিটার রেঞ্জের কামিকাজে ড্রোন তৈরি করলো পাকিস্তান!
কামিকাজে ড্রোন প্রযুক্তির দুনিয়ায় এক বিশাল এবং অভাবনীয় বড় ধামাকা দেখাল পাকিস্তান।

সম্প্রতি পাকিস্তানের সামরিক প্রদর্শনীতে উন্মোচিত হয়েছে দুটি অত্যন্ত দূরপাল্লার ড্রোন— এস-৩৬৯ এবং ডি-২৪৮। এর মধ্যে ডি-২৪৮ ড্রোনটির রেঞ্জ বা পাল্লা প্রায় ৩,০০০ কিলোমিটার, যা এই প্রযুক্তির ইতিহাসে বিশ্বমঞ্চে ইরানের ৪,০০০ কিমির শাহেদ ১৩৬ বি-এর পর পৃথিবীর ২য় দীর্ঘতম রেঞ্জের কামিকাজে ড্রোন।

পাকিস্তানের পশ্চিম সীমান্ত (বেলুচিস্তান প্রদেশ) থেকে ইসরায়েলের সোজা আকাশপথের দূরত্ব প্রায় ২,৭০০ থেকে ৩,০০০ কিলোমিটার। অর্থাৎ, এই ড্রোনটি পাকিস্তানের শেষ সীমানা থেকে উৎক্ষেপণ করলে সরাসরি ইসরায়েলের যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম।

একই সঙ্গে পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে ভারতের দুই কৌশলগত শেষ সীমানা— উত্তর-পূর্বের অরুণাচল প্রদেশ (দূরত্ব প্রায় ২,২০০ কিমি) এবং ভারত মহাসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (দূরত্ব প্রায় ২,৮৫০ কিমি)— উভয় অঞ্চলের দূরত্বই এই ড্রোনের ৩,০০০ কিমি সীমার ভেতরে। অর্থাৎ, পুরো ভারত এই ড্রোনের রেঞ্জে।

ডি-২৪৮ দেখতে অবিকল ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের মতো। এর রেঞ্জ ২,২২০ থেকে ৩,০০০ কিলোমিটার। এটি প্রায় ১৪ ঘণ্টা একটানা উড়তে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে জিপিএস ছাড়াই লক্ষ্যবস্তু খুঁজে নিতে পারে।

অপরদিকে, এস-৩৬৯-এর অ্যারো-ডেল্টা ডিজাইন এটিকে মাঝআকাশে অত্যন্ত স্থিতিশীল রাখে এবং এটিও দূরপাল্লার নিখুঁত হামলায় সক্ষম।

সামরিক বিশেষজ্ঞদের মতে, এই ড্রোন দুটি পাকিস্তান সামরিক বাহিনীতে যুক্ত হলে পাকিস্তানের হামলা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হবে।
সূত্র: পাকিস্তান টেলিগ্রাফ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category