• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

ইনফান্তিনোর পক্ষ নিয়েই ফিফাকে কড়া হুশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক / ৯১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে যখন সমালোচনা তুঙ্গে, তখন তার পক্ষেই দৃঢ় অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোকে অপসারণের চিন্তাও না করতে ফিফাকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, এমন সিদ্ধান্ত হলে সেটি হবে ‘ভয়াবহ ভুল’। এমনই খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নেতৃত্ব নিয়ে চলমান বিতর্কের মধ্যেই জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইনফান্তিনোকে সরানোর কথা বিবেচনা করাও ফিফার জন্য বড় ধরনের ভুল হবে।

ট্রাম্প লেখেন, ‘যে কারণেই হোক, ফিফা যদি প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে বদলানোর কথা চিন্তাও করে, সেটি হবে ভয়াবহ ভুল।’

ইনফান্তিনোর প্রশংসা করে ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে। সেই আসর আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় অনেক বেশি সফল ও লাভজনক ছিল। ট্রাম্পের মতে, ইনফান্তিনো সরে গেলে ভবিষ্যতে বিশ্বকাপ আর সেই উচ্চতায় পৌঁছাতে পারবে না।

তবে ট্রাম্পের এই অবস্থান ফুটবল অঙ্গনের একটি বড় অংশের মতের সঙ্গে মিলছে না। সম্প্রতি বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ছাড়ার পরিকল্পনা সামনে আসার পর থেকেই চাপে রয়েছেন ইনফান্তিনো। এই পরিকল্পনাকে কেন্দ্র করে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কয়েকটি আঞ্চলিক ফুটবল সংস্থা।
বিশেষ করে ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকা এবং এশিয়ার কয়েকটি ফুটবল কনফেডারেশন ইনফান্তিনোর নেতৃত্বের সমালোচনা করেছে। এমনকি বিকল্প প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনাও তারা আলোচনা করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

আগামী মার্চে নতুন মেয়াদের নির্বাচনের আগে ইনফান্তিনো সব অভিযোগ অস্বীকার করেছেন। ফিফাও তাদের সভাপতির পাশে দাঁড়িয়ে বলেছে, সংস্থাকে দুর্বল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব বিতর্ক উসকে দেয়া হচ্ছে।

অন্যদিকে, আফ্রিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি ফুটবল সংগঠন ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে। ফলে আগামী নির্বাচনের আগে ফিফার নেতৃত্ব নিয়ে টানাপোড়েন আরও বাড়ার ইঙ্গিত মিলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category