• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে: নয়াদিল্লি

অনলাইন ডেস্ক / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ দেশটির প্রচলিত ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)।

মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দেখছি।’

এর আগে, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই সন্দেহভাজনকে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়ার অনুরোধের বিষয়ে জয়সওয়াল এটিকে একটি ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেন এবং জানান যে এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। গত বছরের ডিসেম্বরে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন হাদি। পরবর্তীতে হত্যাকাণ্ডের প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে চলতি বছরের মার্চে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক প্রসঙ্গে মুখপাত্র জানান, দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। তবে ঢাকায় র-এর (RAW) প্রধান পরাগ জৈন ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার মধ্যকার বৈঠকের খবর সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই বলে তিনি উল্লেখ করেন।

আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানাবে কি না—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, দায়িত্ব নেওয়ার পরপরই গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি, বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবেও তাকে আসন্ন ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category