• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি: / ১১৮ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাত ৯টায় মালদ্বীপের রাজধানীর মালের হোটেল আল হোসেনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব আলহাজ্ব হযরত মাওলানা অধ্যক্ষ মোশতাক ফয়েজী পীর সাহেব।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করা হয়। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা অধ্যক্ষ মোশতাক ফয়েজী পীর সাহেব।
এ সময় মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নেহের মিয়া রানা, সহ-সভাপতি মোঃ শাহ আলম, মোঃ বাবুল হোসেন মোঃ মুক্তার হোসেন, সাংবাদিক এমরান হোসেন তালুকদার মোঃ ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ পিয়াস, যুবদল নেতা আরিফুল ইসলাম স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মাসুম মুন্না সহ প্রবাসী ব্যবসায়ী আবু আহম্মেদ সেলিম মিয়াসহ মালদ্বীপ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও প্রবাসী গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। তাঁরা প্রয়াত নেত্রীর আদর্শ ও রাজনৈতিক চেতনাকে ধারণ করে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দলের নেতৃত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category