• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মালদ্বীপে ডলার সংকটে রেমিট্যান্সে জটিলতা, প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবে হাইকমিশন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি: / ৬৯ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মালদ্বীপে তীব্র ডলার সংকট ও বৈদেশিক মুদ্রার বাজারে চাপের প্রভাব পড়ছে প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রেও। রেমিট্যান্স প্রেরণে বিদ্যমান জটিলতা ও এর সম্ভাব্য সমাধান নিয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশন।

‘মালদ্বীপে ডলার সংকট ও দেশে রেমিট্যান্স প্রেরণ’ শীর্ষক এ মতবিনিময় সভায় ব্যাংকার, ব্যবসায়ী, শ্রমিক-কর্মজীবী, পেশাজীবী, কমিউনিটি প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

হাইকমিশন সূত্রে জানা গেছে, ডলার সংকটের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেনে চাপ তৈরি হওয়ায় প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব সমস্যা সরাসরি প্রবাসীদের কাছ থেকে শুনে কার্যকর সমাধানের পথ খুঁজতেই এ মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় বৈধ চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো, ডলার প্রাপ্তির প্রতিবন্ধকতা দূর করা এবং প্রবাসীদের অর্থ পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার বিষয়ে মতামত নেওয়া হবে। একই সঙ্গে মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা স্থাপন কিংবা প্রতিনিধিত্বমূলক কার্যক্রম চালুর সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মতবিনিময়ে প্রবাসীদের বাস্তব অভিজ্ঞতা ও প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর সুপারিশ তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

মতবিনিময় সভায় অংশ নিতে আগ্রহী প্রবাসীদের নির্ধারিত নিবন্ধন ফরম পূরণের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category