• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ
বন্দরটিলায় সাচী মালুম স্পোর্টিং ক্লাবের উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন -পারভেজ এন্ড ব্রাদার্স,রানার্স আপ বন্দরটিলা ক্লাব -১ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ফের অপহরণের চেষ্টা ও ফোনে হুমকির অভিযোগ জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল: সভাপতি দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল,সাঃ সম্পাদক শাহেদ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে জরিমানা কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে নাত সন্ধ্যা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, নিজস্ব প্রতিবেদক | / ৫৪ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে গতকাল রাতে মালদ্বীপের রাজধানী মালে এক মনোমুগ্ধকর নাতে রাসুল (সা.) ও মাহফিলে ইশকে রাসুল (সা.) ইসলামিক আলোচনা জিকির তালিম মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়েছে।

মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক সাংবাদিক মোঃ আল আমিনের পরিচালনায় ও ব্যবসায়ী আলহাজ্ব আলমগীর হোসেনের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার রাত দশটায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অসামান্য অবদান তুলে ধরে আলোচনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার শুভাকাঙ্ক্ষী মাওলানা মোঃ নজরুল ইসলাম ও মদিনার জামাতের খাদেম মোঃ ইসমাইল হোসেন। পাশাপাশি হৃদয়স্পর্শী নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে উপস্থিত প্রবাসী বাংলাদেশি মুসল্লিদের মাঝে সৃষ্টি হয় আবেগঘন ও আধ্যাত্মিক পরিবেশ।

মাহফিলে বক্তারা বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করাই একজন মুসলমানের অন্যতম দায়িত্ব। তাঁর ভালোবাসা ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ প্রবাসী পেশাজীবি মোঃ জানে আলম সুন্নী মোঃ ফেরদৌস আলম মোঃ সাহাদাত হোসেন এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসল্লি উপস্থিত ছিলেন।
সবশেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা সকল কবরবাসীর রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার শুভাকাঙ্ক্ষী মাওলানা মোঃ ইসরাফিল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category