• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ব্রাহ্মণপাড়ায় ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা জেলা প্রতিনিধি / ৫৭ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ কেজি অবৈধ গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আল-আমিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ৬টা ৩৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়নের শশীদল রেলস্টেশন সংলগ্ন দারোগা বাড়ির তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মো. নুর আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় শশীদল রেলস্টেশন সংলগ্ন এলাকায় সেলিম মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৯ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

অভিযানে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আল-আমিন (৪৫)কে আটক করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের আশাবাড়ি মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজা ও অটোরিকশা জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category