• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুমিল্লায় শাহপুর দরবার শরীফের উদ্যোগে এক বিশাল জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা শাহপুর দরবার শরীফ এর আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল-কাদেরী পীর সাহেবের নেতৃত্বে আয়োজিত এ পবিত্র ঈদে মাজিউন্নবী (ﷺ) ঈদে মিলাদুন্নবী (ﷺ) জসনে জুলুসে শাহপুর দরবার শরীফের ভক্ত-মুরিদ,কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি সহ সর্বস্তরের সুন্নী আশেকে রাসূল (দ.) অংশগ্রহণ করেন।

প্রতি বছরের ১২ই রবিউল আউয়াল বিকেল ৩ টা ২৪ মিনিটে শাহপুর দরবার শরীফ থেকে কুমিল্লা টাউন হল ময়দানে জুলুস শুরু হয়। এরপর হাজারো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে জুলুসটি কুমিল্লা টাউন হল ময়দান থেকে যাত্রা শুরু করে নগরীর কেন্দ্রীয় ঈদগা,মোগলটুলি,রাজগঞ্জ, ও কান্দিরপাড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জুলুস শেষে টাউন হল ময়দানে আল্লাহ আল্লাহ জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা পবিত্র ঈদে মাজিউন্নবী (ﷺ) ঈদে মিলাদুন্নবী (ﷺ) নুরুন্নবী (দঃ) দুনিয়ায় নূরানী শুভাগমন স্মরণে আলোচনা করে।

জসনে জুলুস উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু,কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু,শাহপুর দরবার শরীফের বিশিষ্ট খাদেম আলহাজ্ব আতাউর রহমান, আলহাজ্ব মো. শহিদুল ইসলাম মাস্টার,জিকরুল্লা ইসলামিক কমিটি কুমিল্লা মহানগরের সভাপতি আলহাজ ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদেরী, সেক্রেটারি আলহাজ্ব মো. শরিফুল ইসলাম আল কাদেরী,জিকরুল্লা ইসলামিয়া যুব কমিটি কুমিল্লা মহানগর এর সভাপতি ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ,মোহাম্মদ কবির হোসেন,মেডিকেল মো. শহিদুল ইসলাম, প্রবাসী জিকরুল্লাহ কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম রিপন এবং জিকরুল্লাহ ইসলামিক কমিটি বুড়িচং আঞ্চলিক শাখার সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী,বিশিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব গাজী সোলাইমান আল কাদেরী, মাওলানা কাউছার আহমদ শাহপুরী, মাওলানা শামীন রেজা,মাওলানা মাহবুব রেজা,মাওলানা ফজলুল করীম, সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক নেতৃবৃন্দ।

আগত সকল অতিথিদের কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি নেতৃবৃন্দ শুভেচ্ছা অভিনন্দন জানান।

কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির নেতৃবৃন্দ জানান, পবিত্র ঈদে মাজিউন্নবী (ﷺ) ঈদে মিলাদুন্নবী (ﷺ) নুরুন্নবী (দঃ) প্রেম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সত্য, ন্যায় ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবছর জসনে জুলুস এর আয়োজন করা হয়। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা নুরুন্নবী (দঃ) আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category