• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ ৩ জন গ্রেপ্তার

কুমিল্লা জেলা প্রতিনিধি / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় দাউয়াতুল হক তালিমুল কোরআন মাদ্রাসা সংলগ্ন পূর্ব পাশে টানা ব্রিজ থেকে মন্দবাগগামী সড়কের উত্তর পাশের পাকা রাস্তার ওপর থেকে ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মাদকদ্রব্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কালিকাপুর এলাকার মো. রনি মিয়া (২৬), দক্ষিণ কসবা (কারী বাড়ি) এলাকার মো. শরীফ (৩৪) এবং ধজনগর এলাকার মোসাঃ লিজা আক্তার (২৩)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category