• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক

কুমিল্লা জেলা প্রতিনিধি / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আগস্ট মাসে মাদক উদ্ধারে ব্যাপক সাফল্যের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন। আগস্ট মাসে তাঁর নেতৃত্বে থানায় বিভিন্ন অভিযানে মোট ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া আগস্ট মাসে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারের স্বীকৃতি পেয়েছেন উপ-পরিদর্শক (এসআই) সৈকত মজুমদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল আলম সিদ্দিকী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর-আল-আহসান। তাঁদের অভিযানে ২৫০ পিস ইয়াবা, ৭৭ কেজি গাঁজা ও ৮ হাজার ২০০ পিস বাজি উদ্ধারের তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানা তামিলেও সাফল্যের স্বীকৃতি পেয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল আলম সিদ্দিকী,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসান,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান। তাঁরা আগস্ট মাসে মোট ৬৭টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেন।

এ ছাড়া উত্তম কাজের জন্য কনস্টেবল নূর মোহাম্মদকেও পুরস্কৃত করা হয়। মাসিক কল্যাণ সভায় সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category