• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্বার, গ্রেপ্তার-৯

কুমিল্লা জেলা প্রতিনিধি / ৪১ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে দুটি সিআর পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অভিযোগে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তার হয়েছেন নয়জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. শাকিল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রামচন্দ্রপুর এলাকার মো. হাইয়ুমের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) পৃথক অভিযানে দুটি সিআর পরোয়ানাভুক্ত মো. রুবেল (৫০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়ার নাইঘর এলাকার বাসিন্দা ও হোসাইন মোটরসের স্বত্বাধিকারী।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে জালাল আহম্মেদ (৪৫), জাহিদুল ইসলাম ওরফে মেহেদী (২৬), মো. কাউছার মোল্লা (৩২), মো. মাসুম (৪২), মো. সোহেল আহম্মেদ (৩৮), মো. ইসমাইল (৩০) ও গোলাম মোস্তফা (৪০)-কে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও চারজনকে রিমান্ডের আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category