আসন্ন পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ হাফিজ উদ্দিন বাহারের সঙ্গে ভাঙ্গুড়া উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর-২০২৬ সকাল ১০ টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার বকুলতলা ইউনিট অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভাঙ্গুড়া পৌর শাখা, পাবনার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ হাফিজ উদ্দিন বাহার সাংবাদিকদের সঙ্গে পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ হাফিজ উদ্দিন বাহার।মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।