• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ
মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন দেবিদ্বারে বিয়ে ছাড়াই সন্তান জন্ম, নবজাতককে বাবার হাতে দিয়ে চলে গেলেন মা, পুলিশ হেফাজতে নবজাতকের বাবা সেনবাগ থানার ওসি প্রত্যাহার: অভিযোগ, পাল্টা বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ ককটেল বিস্ফোরণে কাঁপল যাত্রাবাড়ী, রিকশাচালক আহত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন নবীনগরে ডিসির নির্দেশনায় আল আমিন মেম্বারের ড্রেজার বাণিজ্য বন্ধ, রক্ষা পেল ফসলি জমি ও ড্রেন

ফুলগাজীতে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মোঃ মাহফুজ আনোয়ার,জেলা প্রতিনিধি কুমিল্লা / ৩৪ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীর ফুলগাজীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০বিজিবি)।

জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর সোনাপুর বিওপির বিশেষ টহলদল ফুলগাজী উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা কবরস্থান এলাকায় সন্দেহজনকভাবে পড়ে থাকা ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি রয়েছে। বিজিবির হিসাব অনুযায়ী, এসব পণ্যের মোট সিজার মূল্য ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকা।

বিজিবি আরও জানায়, জব্দ করা পণ্যগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category