• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ
মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন দেবিদ্বারে বিয়ে ছাড়াই সন্তান জন্ম, নবজাতককে বাবার হাতে দিয়ে চলে গেলেন মা, পুলিশ হেফাজতে নবজাতকের বাবা সেনবাগ থানার ওসি প্রত্যাহার: অভিযোগ, পাল্টা বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ ককটেল বিস্ফোরণে কাঁপল যাত্রাবাড়ী, রিকশাচালক আহত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন নবীনগরে ডিসির নির্দেশনায় আল আমিন মেম্বারের ড্রেজার বাণিজ্য বন্ধ, রক্ষা পেল ফসলি জমি ও ড্রেন

কুমিল্লায় পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় আসামি আটক

মোঃ মাহফুজ আনোয়ার,জেলা প্রতিনিধি কুমিল্লা / ৩৪ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা নগরের টমছম ব্রিজ এলাকা থেকে শাকিল (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ। র‍্যাব-১১-এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শাকিল কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জালুয়াপাড়া এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।

কোতোয়ালি মডেল থানার এসআই মোজাম্মেল জানান, শাকিল নারীদের সঙ্গে অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাদের সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের ছবি গোপনে ধারণ করতেন। পরবর্তীতে ওইসব ছবি ব্যবহার করে ভুক্তভোগীদের কাছে অর্থ দাবি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, এ ঘটনায় এক ভুক্তভোগী বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানায় মামলা নম্বর-৬৫,১৫ সেপ্টেম্বর ২০২৬ এ ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(২)/৮(৩) ধারায় মামলা রুজু করা হয়।

পুলিশ আরও জানায়, আটক শাকিল ওই মামলার এজাহারনামীয় আসামি। তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category