• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ
মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন দেবিদ্বারে বিয়ে ছাড়াই সন্তান জন্ম, নবজাতককে বাবার হাতে দিয়ে চলে গেলেন মা, পুলিশ হেফাজতে নবজাতকের বাবা সেনবাগ থানার ওসি প্রত্যাহার: অভিযোগ, পাল্টা বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ ককটেল বিস্ফোরণে কাঁপল যাত্রাবাড়ী, রিকশাচালক আহত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন নবীনগরে ডিসির নির্দেশনায় আল আমিন মেম্বারের ড্রেজার বাণিজ্য বন্ধ, রক্ষা পেল ফসলি জমি ও ড্রেন

ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, স্টাফ রিপোর্টার / ২৩ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাঙ্গুড়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সভাপতি মোঃ শামসুল আলম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারীক।

সভাপতি পদে আনারস প্রতীকে মোঃ শামসুল আলম ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবেদ আলী মেম্বার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২২৪ ভোট। মাত্র ২ ভোটের ব্যবধানে শামসুল আলম সভাপতি নির্বাচিত হন।
মোঃ শামসুল আলম ভাঙ্গুড়া ইউনিয়নের সিংগারি কলকতি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। সভাপতি পদে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। ভোট দিয়েছেন ৪৫২ জন। অনুপস্থিত ছিলেন ৭ জন এবং বাতিল হয়েছে ২টি ভোট।
সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ইউসুফ আহমেদ ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হেলাল উদ্দিন ফুটবল প্রতীকে পেয়েছেন ২০৮ ভোট। ফলে ৩২ ভোটের ব্যবধানে মোঃ ইউসুফ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মোঃ ইউসুফ আহমেদ ভাঙ্গুড়া ইউনিয়নের চড়-ভাঙ্গুড়া গ্রামের আলহাজ্ব মোঃ আব্দুস কুদ্দুস এর ছেলে। সাধারণ সম্পাদক পদে বাতিল ভোটের সংখ্যা ছিল ৪টি। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতীকে মোঃ আব্দুল বারীক ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুস ছালাম মই প্রতীকে ১৬৩ ভোট পেয়েছেন। অন্য প্রার্থী মোঃ রফিকুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৭০ ভোট পেয়েছেন।

আব্দুল বারীক তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫০ ভোট বেশি পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। মোঃ আব্দুল বারীক ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের ওমর আলীর ছেলে। সাংগঠনিক সম্পাদক পদে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। ভোট দিয়েছেন ৪৫২ জন, অনুপস্থিত ছিলেন ৭ জন এবং বাতিল হয়েছে ৬টি ভোট। ভোটের ফলাফলের মধ্য দিয়ে ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ভোট কেন্দ্রে আশা ভোটার ও পোলিং এজেন্ট জানিয়েছেন সুন্দরও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category