• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ২২ ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার, গ্রেপ্তার ১

কুমিল্লক জেলা প্রতিনিধি / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ২২টি ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে জিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের হরিমঙ্গল থেকে কুমিল্লাগামী সড়কের পাশে জনৈক মোমিনুল হকের ধানক্ষেতের দক্ষিণ-পশ্চিম কোণে কাদাপানির ভেতর থেকে ২২টি ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. নুর আল-আহসানের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি শাকিল মিয়াকে (শশীদল উত্তরপাড়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা) গ্রেপ্তার করা হয়। তিনি মো. গিয়াস উদ্দিনের ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার শাকিল মিয়াকে মঙ্গলবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category