• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

মালদ্বীপস্থ বুড়িচং – ব্রাহ্মণপাড়ার প্রবাসীদের সঙ্গে ডা,মোবারকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / ৪৮ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত দশটায় মালদ্বীপের রাজধানী মালের সি বিল্ডিং অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক ও বুড়িচং এর কৃতি সন্তান মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দকারী ড. মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুল সলিম কুদ্দুস, ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম, ব্যবসায়ী মোঃ সবুর তালুকদার, ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন সাগর ও বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় নেতা মাওলানা আঃ সবুর মোঃ দিদারুল আলম ভুঁইয়া মাসহুদুল ইসলাম মাসহুদ মোঃ গোফরান ও মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, পারস্পরিক সহযোগিতা এবং প্রবাসীদের কল্যাণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আয়োজক ও অতিথিরা প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, ডক্টর মোবারক চার দিনের সফরে আসছেন, ২২ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত।
তিনি প্রোগ্রামে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এলাকার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। এর মধ্যে প্রবাসীদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছাত্রকল্যাণ পরিষদ ভারেল্লা ইউনিয়ন শাখার পক্ষ থেকে মোঃ ইকবাল হোসেন সাগর প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
মতবিনিময় সভায় আয়োজক, অতিথি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category