• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় কিশোর গ্যাং ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা; অতঃপর মহানগর ছাত্রদলের সংবাদ সম্মেলন

কুমিল্লক জেলা প্রতিনিধি / ৩৮ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাং ও দলীয় কর্মসূচিতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে কুমিল্লা মহানগর ছাত্রদল।সম্প্রতি একটি মিছিলকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে প্রকাশিত বিভিন্ন তথ্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলন করেছেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ও জেলা আইন ছাত্র ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. মহসিন।লিখিত বক্তব্যে মহসিন বলেন, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মহানগর ছাত্রদল কোনো ধরনের ছাড় দেবে না।

একই সঙ্গে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কেউ দলীয় কর্মসূচিতে অনুপ্রবেশের চেষ্টা করলে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।নিজের বিরুদ্ধে প্রচারিত অভিযোগ প্রসঙ্গে মহসিন বলেন, একটি মিছিলের ছবিকে কেন্দ্র করে তাকে একটি কিশোর গ্যাং সদস্যের সঙ্গে সম্পৃক্ত করে অপপ্রচার চালানো হচ্ছে। ওই যুবকের ব্যক্তিগত কর্মকাণ্ড বা মিছিলে উপস্থিতির বিষয়ে তার কোনো সম্পৃক্ততা কিংবা পূর্বধারণা ছিল না বলেও দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রোমান, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আরমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category