• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

কুমিল্লায় ঝোপের নিচে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা / ৫২ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবি ইউনিয়নের বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুই দিন আগে বসতঘরে ঢুকে এক নারীকে গুলি করে পালিয়ে যাওয়ার ঘটনায় অস্ত্রটি ব্যবহৃত হয়ে থাকতে পারে।

পুলিশ জানায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পারভেজ ও কামালের বাড়ির মাঝামাঝি একটি আমগাছের নিচে লেবুগাছের ঝোপঝাড়ের ভেতরে মুরগির খোঁয়াড়ের নিচে রুমাল দিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ‘মেড ইন ইউএসএ’ লেখা রয়েছে। এ সময় ছয় রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে বসন্তপুর এলাকায় সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী দেলোয়ারের বসতঘরে প্রবেশ করে তার স্ত্রী রোকসানা আক্তারের বাম পায়ে গুলি করে কয়েকজন পালিয়ে যায়। উদ্ধার করা পিস্তলটি ওই ঘটনায় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে অস্ত্রটি ওই ঘটনায় ব্যবহৃত হয়েছে কি না, তা তদন্ত ও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই গুলির ঘটনায় সন্দেহভাজন পারভেজ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পুলিশের দাবি, পারভেজ ওই ঘটনায় শনাক্ত হওয়া আসামি জহিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর শরীফ ইবনে আলম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস, এগুলো কীভাবে সেখানে রাখা হয়েছিল এবং ২৪ সেপ্টেম্বরের গুলির ঘটনায় এর ব্যবহার ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category