• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

বাবুবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ দোকানিকে ১১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

ঢাকা প্রতিনিধি / ৫২ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর বাবুবাজার এলাকায় অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল দেশি-বিদেশি ওষুধ বিক্রি ও মজুদের অভিযোগে অভিযান চালিয়ে ১০টি দোকানের মালিককে মোট ১১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরও চারটি দোকান থেকে বিপুল পরিমাণ অননুমোদিত ও ভেজাল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঔষধ প্রশাসনের কর্মকর্তা এবং এসআরবি-১০ এর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে বিভিন্ন দোকানে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রি ও মজুদের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ১০ দোকান মালিককে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানার তালিকা

রিপন নন্দীকে ৫ লাখ টাকা, মো. শাকিব (২২)কে ৭৫ হাজার টাকা, মো. শরিফ খানকে ৫০ হাজার টাকা, মো. নীবির (১৮)কে ৭৫ হাজার টাকা, নাঈম হোসেন রানা (২৩)কে ৭৫ হাজার টাকা, রাজন চন্দ্র রায় (৩৫)কে ৭৫ হাজার টাকা, মহিউদ্দিন (৩৯)কে ৭৫ হাজার টাকা, আব্দুল কাদেরকে ৭৫ হাজার টাকা, মো. শরিফ (২২)কে ৫০ হাজার টাকা এবং কামরুজ্জামানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে আরও চারটি দোকান থেকে অননুমোদিত দেশি ও বিদেশি ভেজাল ওষুধ জব্দ করা হয়। ঔষধ প্রশাসনের কর্মকর্তারা জব্দ করা এসব ওষুধ ধ্বংস করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে অননুমোদিত ও ভেজাল ওষুধের বিক্রি, মজুদ এবং অন্যান্য অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এসআরবির জিরো টলারেন্স নীতির আওতায় ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category