কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ডা. মোবারক হোসাইনের মালদ্বীপ আগমন উপলক্ষে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
মালদ্বীপে বসবাসরত বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের স্থায়ী কমিটির সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইকবাল হোসেন সাগরের পক্ষ থেকে ডা. মোবারক হোসাইনকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ডা. মোবারক হোসাইনের হাতে শুভেচ্ছা ও স্বাগত স্মারক তুলে দেন মোঃ ইকবাল হোসেন সাগর। স্মারকে তাঁর মালদ্বীপ সফর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।
এ সময় মালদ্বীপে বসবাসরত বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা শেষে মোঃ ইকবাল হোসেন সাগর বলেন, “ছাত্র কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন। ডা. মোবারক হোসাইন আমাদের এলাকার তথা কুমিল্লা-৫ আসনের গর্ব। তাঁর মালদ্বীপ সফরকে স্মৃতিময় করে রাখার উদ্দেশ্যেই আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা।ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে ছাত্র কল্যাণ পরিষদ কাজ করে যাবে।
আয়োজকদের পক্ষ থেকে ডা. মোবারক হোসাইনের মালদ্বীপ সফর সফল ও সুন্দর হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।